গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারন করে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আগামীর পথ চলতে হবে। বিএনপি নেতা সৃষ্টি করে আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া বর্নাঢ্য র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল বিকেলে বিএইচপি একাডেমির মাঠে অনুষ্ঠিত সভায় কৃষক দলের জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদারের সভাপতিত্বে আলোচনা সভার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ন আহবায়ক আছিয়া আক্তার মুক্তাসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.