
জোবায়ের আলী, গাইবান্ধা
ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা মডেল মসজিদের মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধা জেলা কার্যালয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মোঃ মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামাল উদ্দিন, সহকারী পরিচালক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম।
আলোচ্য বিষয় উপস্থাপন করেন জনাব মুফতী মোঃ ইব্রাহীম আযহারী, পেশ ইমাম, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, গাইবান্ধা। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, শিক্ষা ও মানবকল্যাণমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইসলামিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.