এম এ ফয়সাল, তালা
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তালা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।
রবিবার কলেজের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমদাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ নূরে আলম আকন্দ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে অধ্যক্ষ ইমদাদুল হক বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। তার শিক্ষা অনুসরণেই একজন আদর্শ মানুষ ও জাতি গঠিত হতে পারে।”
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এস.এম. মুরাদুল হক ও সোহাগ হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক মোঃ সোহরাব হোসেন।
অনুষ্ঠানে মোট ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়:
এই চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিভাগের ছাত্র এস.এম. মুরাদুল হক সর্বাধিক ৩টি বিষয়ে বিজয়ী হয়ে সেরা পারফর্মার হিসেবে পুরস্কৃত হন।
শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.