
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।
তিনি বলেন,“দলকে টিকিয়ে রাখতে হলে নেতাদের ভোগী নয়, ত্যাগী হতে হবে। কিছু কথিত নেতা আওয়ামী লীগের মদদে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির ঐক্য নষ্ট করার পাঁয়তারা করছে।”
বিদয় আরও অভিযোগ করেন,“আন্দোলনের কর্মীদের মূল্যায়ন না করে কিছু ব্যক্তি কেবল নিজেদের স্বার্থে কাজ করছে।”
সংবাদ সম্মেলনে রাজশাহী প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত পূর্বের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, এটি ছিল বিএনপিকে অস্থিতিশীল প্রমাণের অপপ্রয়াস, যার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.