দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা বাবুল আক্তার খুনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মীরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রিফায়েততপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় হত্যাকান্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টারসহ স্থানীয় নেতৃৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় রবিবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এর আগে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছিল। আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। তাদের জামিন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে আসামিদের আটক করতে পুলিশ কাজ করবে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজার এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাবুল আক্তার ও সোহাগ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুর ২টার দিকে বাবুল আক্তার মারা যান।
নিহত বাবুল আক্তার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে এবং সে ঢাকা বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। হামলার ঘটনায় অভিযুক্ত আলম হোসেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
এদিকে হামলার ঘটনার দিন রাতেই আহত বাবুল আক্তার হাসপাতাল থেকে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় মাদিয়া এলাকার বিএনপি নেতা আলম ও নবীর নামসহ আরও ৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.