উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো এর সহযোগীতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার বাইরে মানবিকতা শেখাতে হবে। পড়াশোনা অল্প করলেও চর্চা বেশি বেশি করাতে হবে। প্রজ্ঞা এবং মেধা পার্থক্য আছে, আমাদের প্রজ্ঞাবান হতে হবে। শিক্ষা নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। এক কথায় সাক্ষরতার হার কমাতে হলে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ রেজওয়ান আসিফ, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সহকারী শিক্ষক মোঃ হান্নান মিয়া, চেহেলগাজী স্কুল এন্ড কলেজের প্রভাষক যুথিকা রানী রায়, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.