জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি ও শ্যামনগর উপজেলার নারী দলের (WE-WE) অংশগ্রহণে একটি অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০:৩০টায় আশাশুনি এতিম ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর-এর আয়োজনে এবং ওয়াটার এইড-এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রূপান্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচির পরিচালক মোঃ ফারুক আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ওয়াটার এইডের অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার মোঃ রিফাত, এইচবিসিসি জাহিদা সুলতানা এবং ইয়াং প্রফেশনাল জারিন লামিছা।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে WE-WE মডেল, প্রকল্পের উদ্দেশ্য এবং সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন রূপান্তরের এরিয়া ম্যানেজার এমরান হোসেন।
আশাশুনি ও শ্যামনগরের মোট ১৯টি নারী দল কর্মশালায় অংশগ্রহণ করে। তারা তাদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, অর্জন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে তাদের দাবি উপস্থাপন করেন। পানির ব্যবসা ও ব্যবহারিক প্রশিক্ষণকে কীভাবে তারা নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে পরিণত করছেন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রোজিনা খাতুন, গীতা রানী, অনিতা রানী মণ্ডল, লাইলি ইয়াছমিন, মেরিনা পারভিন, পারুল রানী বৈদ্য ও আম্বিয়া খাতুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.