জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ নং কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিপঙ্কর সরকার দীপের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করেন ইউনিয়নবাসী।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, ইউপি সদস্য সুজিত কুমার উজ্জ্বল মিত্র, সাবেক সভাপতি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সাবেক প্রচার সম্পাদক শহিদুল সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান দীপ স্বৈরাচারী আচরণ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন। পরিষদের অর্থ সরকারি হিসাবের পরিবর্তে ব্যক্তিগত একাউন্টে রেখে অপব্যবহার করা হয়েছে। এমনকি ওয়ারিশ সনদে জালিয়াতি, রাস্তা সংস্কারের টাকা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
তুহিন উল্লাহ তুহিন বলেন, “চেয়ারম্যান সাধারণ মানুষের হক নষ্ট করেছেন। তার অপসারণ ছাড়া বঞ্চিত মানুষের মুক্তি নেই।” তিনি দাবি করেন, পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১০ জন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু ও অন্যান্য বক্তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যানকে দ্রুত অপসারণের জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.