কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বাগদা চিংড়িতে অবৈধ পুশ করার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে। একই সাথে জব্দ করা ৬০ কেজি চিংড়ি পেট্রল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নেতৃত্বে কালিকাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালিকাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী নওশের আলীর ছেলে জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন রকম পদার্থ দিয়ে পুশ করা ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্দেশে চিংড়িগুলো পেট্রল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে কালীগঞ্জ থানার এসআই সাব্বির আহমেদ ও অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, জলজ প্রাণীর স্বাস্থ্য এবং বাজারের স্বচ্ছতা রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.