ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। আর ইতোমধ্যে নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন হামিম।
ফেসবুক স্ট্যাটাসে শেখ তানভীর বারী হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান।আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।’
‘যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব’, যোগ করেন তানভীর বারী হামিম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.