রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা জেলার তেরখাদা থানার (এসআই) মেহেদী হাসান জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ সভা। সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আরিফুল ইসলাম। জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, “শুধু একটি অর্জন নয়, এটি আমার দায়িত্ববোধকে আরও জোরদার করেছে। কাজের স্বীকৃতি সবসময় মানুষকে অনুপ্রাণিত করে। খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হওয়া আমার জন্য সম্মানের, গৌরবের।” তিনি আরও বলেন, “এই পুরস্কার আমাকে আরও নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে। জেলা পুলিশ সুপারসহ তেরখাদা থানার অফিসার ইনচার্জ, সহকর্মী এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই যারা সবসময় পাশে থেকেছেন।”
মেহেদী হাসান আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও তিনি দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে কাজ করে যেতে চান এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। জেলা পুলিশের পক্ষ থেকে এসআই মেহেদী হাসানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.