দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়ক থেকে সজল কর্মকার (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাউফল উপজেলার রাজনগর গ্রামের রণজিৎ কর্মকারের ছেলে।
স্থানীয়রা রাত সাড়ে ১২টার দিকে সড়কের পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মোটরসাইকেলসহ তার মরদেহ উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, তিনি মোটরসাইকেলে করে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তবে এটি দুর্ঘটনা নাকি স্ট্রোক, তা এখনও নিশ্চিত নয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে মোটরসাইকেল দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.