খালিদ হাসান, ঝালকাঠি
ঝালকাঠিতে দারিদ্র বিমোচন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে স্বনির্ভর কর্মসূচির আওতায় ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের ফকিরবাড়ি রোড এলাকায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মাঠে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফারুক হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মারুফা বেগম, নির্বাহী পরিচালক ফয়সাল রহমান এবং প্রকল্প পরিচালক আজমির হোসেন তালুকদার।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক ১০টি অসহায় ও দরিদ্র পরিবারকে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এসব ছাগল পালন করে পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
এই কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.