বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল করিমের পর শহীদ রিপন মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের সীমার পাড় এলাকায় অবস্থিত শহীদ রিপন মিয়ার বাড়িতে যান নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন।
এসময় রিপনের পরিবারের খোঁজ খবর নেওয়া সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। শহীদ পরিবারের খোঁজ নেওয়ায় ইউএনওকে ধন্যবাদ জানান শহীদ রিপনের পরিবার।
২০২৪ এর জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধা পরিবারের যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে জানান নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন।
এর আগে বুধবার বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের শহীদ ফজলুল করিমের বাড়িতে যান এবং তার পরিবারের খোঁজ নেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.