জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে জুলাই গণ অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জেলা স্বাস্থ্য কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুর রহমান, এবং জুলাই অভ্যুত্থানে আহত সৈনিক আঃ রহমান, আমান উল্লাহ, হাবিবুর রহমান, রাশেদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার পাশাপাশি শহিদ ও আহতদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং বলেন, "আহতদের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, তা আমরা করবো। এ বিষয়গুলো সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.