ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারা মুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ বলবুল কবির, বিএনপি নেতা কামরুজ্জামান জামাল প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, জাহিদ হাসান জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক শাহাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মাহাবুর আলম মাবু, ছাত্রদল নেতা হিটলারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করা হয় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়। সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি নেতা ফয়সাল আহম্মেদ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.