ফরিদপুর প্রতিনিধি
দেশব্যাপী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিলুপ্ত হওয়া ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের অংশ হিসেবে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী গঠিত এ কমিটি আগামী দিনগুলোতে জেলার ক্রীড়া কার্যক্রম নতুনভাবে চালু ও গতিশীল করতে ভূমিকা রাখবে।
গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের পক্ষে নির্বাহী পরিচালক ও যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন কমিটির গঠন
অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান মোল্লা। অন্য সদস্যরা হলেন—
এস এইচ এম সামসুদ্দোহা চাঁদ (ক্রীড়া সংগঠক)
মো. শরিফুল ইসলাম সোহাগ (ক্রিকেটার)
মাহবুব উর রহমান (সাবেক ফুটবলার)
মো. তৌহিদ আহমেদ আশিক (হকি খেলোয়াড়)
মো. মুসা মিয়া (ক্রীড়া সংগঠক)
মো. আব্দুল্লাহ অর্ক (ছাত্র প্রতিনিধি)
মো. মফিজুর রহমান শিপন (স্থানীয় সাংবাদিক)
এছাড়া, জেলা ক্রীড়া কর্মকর্তা পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে অন্তর্র্বতীকালীন সরকার সারা দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে। পরবর্তীতে একই বছরের ২৭ আগস্ট জারি করা এক আদেশে ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ফরিদপুরে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন পেল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.