সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকে শিশুসহ ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে এদের আটক করেছিলো বিএসএফ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি।
এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, শুক্রবার দুপুর ১২ টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় ১০ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো: আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, এরা সদর থানা হেফাজতে রয়েছেন।যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এরা হলেন কদবানু বেগম (৪৬) পিতা-মোঃ সোলায়মান গাজী, ইসরাফিল হুসাইন (১৬) পিতা-মোঃ ইসমাইল গাজী, উভয় সাং রসুলপুর, ডাকঘর--মাইনিমূখ, থানা-লংগদু, জেলা—রাঙ্গামাটি, মোঃ মাহফুজ গাজী (২৯) পিতা— মোঃ হোসেন গাজী, গ্রাম— ঘোশালপুর, ডাকঘর—আজাদনগর, থানা— শ্যামনগর, জেলা— সাতক্ষীরা, রিতা বৈদ্য (২৭) পিতা— ভীষন নাথ বৈদ্য, রাজ বিশ্বাস (১২) পিতা— তরুন বিশ্বাস, উভয় সাং— শৈলদাহ, ডাকঘর— শৈলদাহ, থানা— চিতলমারী, জেলা— বাগেরহাট, মোঃ আলী আশিক স্বাধীন (২৫) পিতা— মোঃ আলী আকবর, সাং— দত্তপাড়া, ডাকঘর— দত্তপাড়া, থানা— টঙ্গী, জেলা— গাজীপুর, সৈলান কান্তি দেব (৪৫) পিতা— অমূল্য রঞ্জন দেব, সাং— বটতলা, ডাকঘর— বটতলা, থানা— আনোয়ারা, জেলা— চট্টগ্রাম, বেবী রানী পাল (৩৪) পিতা—বিনোদ বিহারী পাল, লক্ষী দেব (০৮) পিতা— সৈলান কান্তি দেব, হীরা প্রেম (০৬), পিতা—সৈলান কান্তি দেব, সর্ব সাং— গাছবাড়িয়া, ডাকঘর— গাছবাড়িয়া, থানা— চন্দনাইশ, জেলা— চট্টগ্রাম ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.