কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন-ভাতা ও চাকরিবিধির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কারণ ইমাম-মুয়াজ্জিনরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অথচ তারা এখনও অবহেলিত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চন্দন বলেন, “ইমাম-মুয়াজ্জিনগণ আমাদেরকে সঠিক পথ দেখান, ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা দেন এবং সুন্দর সমাজ গঠনে বিরাট অবদান রাখেন। অথচ তাদের বেতন খুবই কম, চাকরির নিরাপত্তাও নেই। বিএনপি এ সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে।”
তিনি আরও বলেন, বিএনপি একটি উদার মানসিকতার রাজনৈতিক দল এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। বর্তমান ফ্যাসিস্ট হাসিনা সরকার ইমাম-মুয়াজ্জিনদের অমূল্যায়ন করেছে বলে তিনি অভিযোগ করেন। সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইমাম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, কালাই উপজেলা ওলামা দলের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.