পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যমুনা আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সামিউল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সুমনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাহেব আলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বাধন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওসমান আলী, চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের পতন ঘটলেও তাদের চক্রান্ত অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, আগামীর নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কর্মীসভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.