পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক (পুরুষ) ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন। অথচ দীর্ঘদিন ধরে তাদের বসবাসের ব্যারাক ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এ কারণে আমি পুলিশ হেডকোয়ার্টারে বরাদ্দ চাই এবং মহান আল্লাহর রহমতে কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা পাওয়া যায়। আজ সেই বরাদ্দ থেকেই তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজ শুরু করতে পেরে আমি আনন্দিত।”
তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরনো ভবন ভেঙে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। নতুন উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করবে এবং তাদের মনোবল আরও বাড়িয়ে দেবে।”
উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় বসবাসরত পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ শরিফুল ইসলামসহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.