বেনাপোল (যশোর) সংবাদদাতা
যশোরের বেনাপোলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন পৌর বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম চয়ন (২২)। তিনি শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। চয়ন ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহত যুবক কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, চয়ন মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
প্রাণঘাতী এই দুর্ঘটনার পর ট্রাফিক ব্যবস্থা সচল করতে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত যুবকের চিকিৎসার জন্য হাসপাতালে ব্যবস্থা গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.