সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ভারতে আটক ১৫ জন বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্তে বিজিবি - বিএসএফের পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে ৬ টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপি কমান্ডার ও ভারতের ১৪৩ বিএসএফ বিথারি কোম্পানী কমান্ডার নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
এসময় বিএসফ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরমধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৬ জন ও শিশু ৫ জন রয়েছে।
ভারত থেকে ফেরত আসা এসব বাংলাদেশিকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি মাদরা ক্যাম্প কমান্ডার জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.