রাশেদ হাসান,কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুল শিকদার(২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামে রাস্তার পাশে পরে থাকা লাশটি দেখে স্থানীয়রা।পরে থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ।
নিহত ওবায়দুল সিকদার উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রেজানা যায়, ওবায়দুল সিকদার গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এমনকি গত দুইদিন ওবায়দুল সিকদারের মোবাইল ফোনটি বন্ধ ছিল।
মৃত ওবায়দুল শিকদারের গায়ে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
কাশিয়ানী থানার ইন্সপেক্টর তদন্ত শেখ তাজউদ্দীন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, তদন্ত অব্যাহত আছে, পোসমাটাম রিপোর্টের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.