জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরার সকাল-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আশাশুনি প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাতক্ষীরার সকাল-এর আশাশুনি ব্যুরো প্রধান লিংকন আসলাম। প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, মালয়েশিয়া প্রবাসী ব্যাংকার মাছুদুল আলম কাজল, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্ট, মাসুদুর রহমান ও জহুরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান ও সাতক্ষীরার সকালের উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম মুকুল। আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কলামিস্ট রাবিদ মাহমুদ চঞ্চল, বাংলা টিভির জেলা প্রতিনিধি গোপাল কুমার মণ্ডল, এস এম শরিফুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রেস ক্লাব ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং পরস্পরের মুখে কেক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.