দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে বিশেষ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত-ই-খুদা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, উপজেলা জামায়াতে ইসলামী আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল।
এছাড়া দুর্গাপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত সরকার ও সাধারণ সম্পাদক শিবেন্দ্রনাথ সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতা, পূজা উদযাপন কমিটির সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হবে। রাতভর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.