ফরিদপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনের আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় এক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে। এতে মহাসড়ক ও রেলপথে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারির পর সোমবার বিকেলে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তারা পুনরায় অবস্থান নেয়। সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা মহাসড়কে নেমে টায়ারে আগুন জ্বালিয়ে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করে। তারা ঘোষণা দেয়, দাবি মানা না হলে সড়ক ছাড়া হবে না।
পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা সদর বাজার এলাকায় জড়ো হয়ে থানায় হামলা চালায়। এ সময় তারা তিনটি গাড়ি ভাঙচুর করে এবং উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করে। লাঠিসোটা ও দেশি অস্ত্র হাতে নিয়ে আন্দোলনকারীরা ব্যাপক তাণ্ডব চালায়।
সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয় এবং তারা গুরুতর আহত হন। বর্তমানে পুরো এলাকায় আন্দোলনকারীদের দখল রয়েছে। তাদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.