মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মানবাধিকার ও সামাজিক সুরক্ষা দল সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহায়তায় রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত হোপ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা সিএসও কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন হোপ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর ভানু রাণী।
সভায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। উপজেলা সিএসও’র ২৫ জন সদস্য সভায় অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিএসও কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, প্রভাষক হাসিনা আকতার কাকলী, সাংবাদিক ও শিক্ষক অশোক কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক নিহার রায়, সাবেক পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র, সাংবাদিক উজ্জল রায় প্রমুখ।
বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা নারী ও শিশু–কিশোরীদের সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং ভিকটিমদের পাশে থেকে সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আব্বাস উদ্দীন বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.