তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
শিশির ভেজা ভোর আর শরতের কাশফুলের সঙ্গে শুরু হলো শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এবার ১৯৫টি মন্দির ও পূজামণ্ডপে উৎসবের প্রস্তুতি জোরদার।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানারঙের কাদা-মাটি, বাঁশ, খড় ও সুতলি দিয়ে নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। মৃৎশিল্পীদের দক্ষতায় প্রতিমাগুলো হয়ে উঠছে চমৎকার।
তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নারায়ণ মজুমদার জানান, উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১৯৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।
তিনি আরও জানান, এবছর দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন মন্দিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তৎপরতায় কারিগররা দিনরাত ব্যস্ত সময় পার করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.