ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা এলাকায় পূর্ব ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সকাল থেকে দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার সকালে ভাঙ্গা ইন্টারসেকশন এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসন জানিয়েছে, আন্দোলনকারীরা যাতে পুনরায় সহিংসতায় জড়াতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান মোল্লা বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন প্রকার অবরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
এর আগে গতকাল (সোমবার) অবরোধকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন সহিংস ঘটনা ঘটে। তবে আজ (মঙ্গলবার) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.