চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন গুরুতর আহত হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার চরতি সীমান্তে এ ঘটনা ঘটে।।
অবৈধ ক্রস ফিলিং গুদামের মালিক বৈলতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে মাহবুবর রহমান।
স্থানীয়রা জানান, মাহবুব দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন, পর্যায়ক্রমে ইউনুস মার্কেট, বুড়ি দোকান ও এবার সীমান্তে গিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন, আহতদের প্রথমে দোহাজারী
হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন গুদাম মালিক মাহবুবুর রহমান দোকানের শ্রমিক সৌরভ রহমান পিতা: সাদেক, কফিল উদ্দিন পিতা: মনজুর আলম, রিয়াজ পিতা: আব্দুর রহিম, ইউনুস পিতা: ইউসুফ, আকিব পিতা: আমীর আলী, হারুন রশিদ পিতা: নুরুল ইসলাম, ইদ্রিস পিতা: নাসিম, মোহাম্মদ লিটন পিতা: আমীর আলী, ছালেহ আহমদ পিতা: আব্দুল জলিল।
স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি দাউ দাউ আগুন জ্বলছে, পরে দেখি কিছু প্লাস্টিকের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানানা, একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টিম পৌছার পূর্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে, বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.