নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়া উপজেলায় ১৫টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম, ১৫টি স্কুলকে সমন্বিত সবুজ বিদ্যালয় এবং মঘিয়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ নাইমুর রশিদ লিখন এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রি ও লিপি পান্ডে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশবান্ধব গ্রাম ও সবুজ বিদ্যালয় গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে। একইসাথে শিশুশ্রম নির্মূলে সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা জরুরি।
এদিন শিশুশ্রম থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরা ১১ জন শিশুকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিজনকে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.