দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদী ভঙনে ক্ষতিগ্রস্থ ১১৫টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। আজ বুধবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি সংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। প্রাকৃতিক দুর্যোগ সত্বেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত সীমান্ত সুরক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং সীমান্ত এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেয়নি। পদ্মা নদীর ভাঙনে শুধু বিওপিই নয়, এর আশেপাশের বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে, ফলে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে বিজিবি ক্ষতিগ্রস্থ জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে ক্ষত্রিগ্রস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয় এবং ভবিষ্যতেও বিজিবি এ ধরনের যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সহ স্থানীয় বিওপি কমান্ডারগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.