মোঃমিজানুর রহমান, কালকিনি, ডাসার (মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃ*ত্যু হয়েছে। নিহতরা হল, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামের নাঈম মল্লিকের দুই শিশু ছেলে হাফিজুল (৮) ছোট ছেলে হামজা (৫)। আজ বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে একসাথে দুজনকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শিশু হাফিজুল ও হামজা বুধবার সন্ধ্যায় একসাথে মিলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই হামজা পা পিচলে হঠাৎ পুকুরে ডুবে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুলও পানিতে ডু*বে যায়। দুই ভাইকে কোথাও না পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি করে পুকুরে ভাসান্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।
নিহতদের প্রতিবেশী জামাল হোসেন জানান, খেলতে গিয়ে পানিতে ডু*বে দুই ভাই মা*রা গেছে। এত কষ্ট তাদের বাবা-মা কি ভাবে সইবে।
ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খুবই ম*র্মা*ন্তি*ক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.