
হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজনে খেলার মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকতারুজ্জামান এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তারা তাদের বক্তব্যে বলেন,
"তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ, সুস্থ মন এবং সুস্থ জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে আসতে হবে।"
বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন বাবু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, জামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, বিএনপি নেতা আলম হোসেন হোমেন, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.