ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রতিবেশীরাও অংশ নেন। অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। পরবর্তীতে মাওলানা হাসান মাহমুদের পরিচালনায় দোয়া মাহফিলে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, একাত্তরের রাজিব হাসান, মানবকণ্ঠের শাহজাহান আলী বিপাশ, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের আহসান কবীরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়াও প্রয়াত সদস্যদের পরিবারের পক্ষ থেকে বায়োজিদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেন।
এর আগে সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্টের এম এ আনসারী, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানীর তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করেন। প্রয়াতদের স্মরণে আয়োজিত এই মাহফিলটি ছিল শোকাহত সহকর্মীদের কাছে স্মৃতিচারণ ও প্রার্থনার এক আবেগঘন আয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.