জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে এক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি প্রেস ক্লাব মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন 'রূপান্তর' এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিনের প্রতিনিধি এসআই রাজীব মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সেক্রেটারি এসকে হাসান, বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাবেক সেক্রেটারি সমীর রায়, এনজিও বারসিকের উপজেলা কো-অর্ডিনেটর আসাদুল ইসলাম আসাদ, আইডিয়ালের প্রতিনিধি সুব্রত কুমার বাছাড়, কালিবাড়ী বাজার কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, এবং যুব ফোরামের সদস্য দেলোয়ার হোসেন ও সামিউল ফেরদৌস।
বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি। এই দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সভায় রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে পলিথিনের ব্যবহার বন্ধ করতে তারা ইতোমধ্যে দোকানদারদের মাঝে পলিথিনের বিকল্প ব্যাগ সরবরাহ শুরু করেছে। এছাড়া ক্রেতাদের সচেতন করতে এবং দোকানিদের উৎসাহ দিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সভা শেষে উপস্থিত সকলে আশাশুনি উপজেলায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.