শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীর বীর মুক্তিযোদ্ধা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মো: আজিজুল হক খান করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ----রাজেউন)।মৃত্যু কালে তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুনগ্রহী রেখে গেছেন।
আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে বড়বাড়িয়া শাহী ঈদগাঁহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হককে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মো: আবু মুসার নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এসময় থানার পরিদর্শক (তদন্ত) ইকরামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, আ’লীগ নেতা অহিদুর রহমান খান, বীর মুক্তি যোদ্ধা ইসাহাক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.