দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকি উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো: ইজাজুল হক-এর সভাপতিত্বে এই সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুমকি উপজেলা শাখার আমির মাওলানা জালাল আহমেদ খান, এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. নাসির উদ্দিন।
এছাড়াও মতবিনিময় করেন দুমকি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, দুমকি সরকারি জনতা কলেজের শিক্ষক মো. শহিদুল ইসলাম, দুমকি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান, সাংবাদিক প্রকৌশলী মো. কামাল হোসেন, এনজিও প্রতিনিধি হোসাইন আহমেদ কবির, এবং ছাত্র প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম দূর্জয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.