নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী-টু-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব ওই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, কাজী নগর গ্রামের ইব্রাহীম নামের এক ব্যক্তি একটি প্রশিক্ষণ প্রাইভেটকার কিনে স্থানীয় যুবকদের গাড়ি চালানো শেখাতেন। সকালে গাড়িটি পরিষ্কার করার পর রাজিব নিজেই চালিয়ে বের হন। একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.