শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এফ. এম. ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. কাজী আবুল কালাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রুনা গাজী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ ফজলুল হক প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার ১৫২টি পূজামণ্ডপের সভাপতি, সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুতের বিকল্প জেনারেটরের ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.