নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে জমি সংক্রান্ত বিরোধে খুনের ঘটনার জের ধরে বাদী পক্ষের লোকজন আসামিপক্ষের অন্তত ১১টি পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, খুনের ঘটনার পর প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আসামিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে নগদ অর্থ, গবাদি পশু, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
লুটপাটের বিবরণ অনুযায়ী, ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে:
ভুক্তভোগীরা জানান, ঘটনার পর থেকে ওই ১১টি পরিবারের কেউ বাড়িতে ফিরতে পারছেন না। প্রতিপক্ষের লোকজন ঘরের দরজা-জানালা ভেঙে লুটপাট চালিয়েছে। এসব ঘটনায় পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বাড়ির সীমানার এক হাত জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন নামে একজন গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.