এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব উৎসবমুখর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ১৯৬টি পূজা মণ্ডপে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালবেলা তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায়, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম।
অন্যান্য বক্তারা ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম ও রবিউল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন নিজে উপস্থিত থেকে মণ্ডপগুলোতে অনুদান বিতরণ করেন এবং জানান, প্রতিটি মন্দিরকে উৎসবের জন্য ৫০০ কেজি করে চালও দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.