জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আবু তাহের-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, এবং মরহুম সাবেক এমপি এ বি এম রিয়াছাত আলীর পুত্র মাওলানা নূরুল আবছার মুরতাজা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ আবুল হোসাইন বুলবুল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বক্তারা তাঁদের আলোচনায় রাসূল (সাঃ)-এর জীবনাদর্শ, চরিত্র ও শিক্ষাকে অনুসরণ করে মানবিক ও ন্যায়ের সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.