নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এক জমকালো আয়োজনে শিক্ষার্থী বরণ, বৃত্তি বিতরণ ও ক্যাম্পাস ক্যান্টিনের ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নতুন ক্যাম্পাস ক্যান্টিনের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে কলেজের হলরুমে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া, ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রতি জনকে ৫ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনু এবং সঞ্চালনা করেন ক্রিড়া শিক্ষক মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, জিবি সদস্য শ. ম. কামাল হোসেন রিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রইচ উদ্দিন পলু প্রমুখ।
এই আয়োজনের মাধ্যমে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.