কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে ৫২তম জাতীয় স্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে উপজেলায় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায়, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ২-০ গোলে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
এর আগে সেমিফাইনালে সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ।
একই দিন বিকেলে অনুষ্ঠিত বিডিজিআর অঞ্চলের ফাইনালে নলতা মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে ঘুসুড়ি কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হোসেন, উপজেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জেলা ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, খেলা যাচাই-বাছাই কমিটির সদস্য পলাশ সেন, ক্রীড়া শিক্ষক সৈয়দ মমিনুর রহমান, অচিন্ত্য কুমার প্রমুখ।
খেলা শেষে উপজেলা ক্রীড়া কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে,রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ বনাম নলতা মাধ্যমিক বিদ্যালয়,উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয় বনাম দক্ষিণ শ্রীপুর কুশলিয়া মাধ্যমিক বিদ্যালয়।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, বিজয়ী দুই দলের মধ্যে।
এই টুর্নামেন্টের মাধ্যমে উপজেলায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.