মৌলভীবাজার প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ। গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ ইউনিয়নকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করা হয়।
এ উপলক্ষে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা-কে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
জনগণের দোরগোড়ায় বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই কার্যক্রমে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবার দৃষ্টান্ত স্থাপন করেছে জায়ফরনগর ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান হাজী মাছুম রেজার নেতৃত্বে ইউনিয়ন পরিষদটি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অর্জনের এই স্বীকৃতি ইউনিয়নবাসী, পরিষদের সদস্য এবং চেয়ারম্যানের জন্য এক গর্বের মূহূর্ত। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এই অর্জন গ্রামীণ বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.