হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দখলদারিত্বসহ একাধিক অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে দখলদারিত্বসহ নানা অনৈতিক ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয়।
বিষয়গুলো পর্যালোচনার পর প্রমাণযোগ্য তথ্যের ভিত্তিতে বিএনপির কেন্দ্রীয় নীতিমালা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন,“বিএনপি একটি গণতান্ত্রিক, শৃঙ্খলাবদ্ধ ও নীতিনিষ্ঠ দল। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিজ্ঞপ্তিতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশেও নির্দেশনা দেওয়া হয়— এখন থেকে আনোয়ার হোসেনের সঙ্গে কোনো ধরনের দলীয় বা সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না।
স্থানীয় বিএনপি নেতারা জানান, এ ধরনের সিদ্ধান্তের ফলে দলের মধ্যে শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে। তারা আরও বলেন, “দলবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের প্রতি দলের অবস্থান স্পষ্ট— কাউকে ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.