রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক ও হোটেল সবুজ বাংলা আবাসিক হোটেলে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে এসব হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় নারী ও পুরুষদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ শেখ (৩৪), শাহবুদ্দীন শেখ (৩৯), জাহাঙ্গীর হোসেন (৬০), সেলিম খান (৪০), আছিয়া খাতুন (২৫), ফাতেমা (২০), শ্রাবন্তী মন্ডল (২৬), আমেনা বেগম (৩০), পল্টু মোল্লা (২৮), শীলা খাতুন (২২), রনি শেখ (২০), বাসনা রানী (২৫), শারমিন আক্তার (১৯), জান্নাতুল ফেরদৌস (১৯), আনারতী দাস (৩০), মিম আক্তার রিয়া (১৯), আছমা বেগম (৩০), শিখা বেগম (২৩), জান্নাতুল (২৪) ও রুবিনা খাতুন (২৭)।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, “নগরীতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.