টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১১ টায় ফুটবল ইভেন্টের ফাইনাল খেলায় জিটি সরকারি উচ্চ বিদ্যালয় একাদশ বাশবাড়িয়া ঝনঝনিয়া একাদশকে ৪/২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো.সেলিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এছাড়া এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব গঠনে উপযোগী করে গড়ে তোলা হয়। আর শিক্ষার্থীরা খেলাধুলার উপর থাকলে তাদের খারাপ কোন আসক্তি হবে না। তাই পুরস্কার বিতরণ করে তাদের উৎসাহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.